Mahir Ahmed

Front-End Developer

আমি একজন Front-End Developer, আমি ব্যবহারবান্ধব এবং নিখুঁত ডিজিটাল এক্সপেরিয়েন্স তৈরি করি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমি আইডিয়াকে দ্রুত, রেসপন্সিভ এবং উচ্চ-প্রদর্শন ওয়েব অ্যাপ্লিকেশনে রূপান্তর করি।

Mahir Ahmed - Front-End Developer

Mahir Ahmed

Front-End Developer

আমার সম্পর্কে

আমি Mahir Ahmed, একজন Front-End Developer, আমি আধুনিক, রেসপন্সিভ এবং ব্যবহারবান্ধব ওয়েবসাইট তৈরি করতে ভালোবাসি। আমি সবসময় চেষ্টা করি এমন ওয়েব এক্সপেরিয়েন্স তৈরি করতে যা শুধু দেখতেই আকর্ষণীয় নয়, বরং ব্যবহারকারীর জন্য সহজ এবং কার্যকর হয়।

Html, CSS এবং JavaScript-এর উপর আমার দৃঢ় দক্ষতা রয়েছে, যার মাধ্যমে আমি আধুনিক, ক্লিন এবং ইন্টারঅ্যাকটিভ ইউজার ইন্টারফেস (UI) তৈরি করি। আমি Responsive Design অনুসরণ করে এমন ওয়েবসাইট ডেভেলপ করি যা মোবাইল, ট্যাবলেট এবং ডেস্কটপ — সব ধরনের ডিভাইসে সুন্দরভাবে কাজ করে। আমি React.js এবং Tailwind CSS ব্যবহার করে দ্রুত, modern এবং visually appealing frontend experience তৈরি করতে পছন্দ করি। পাশাপাশি Firebase, REST API এবং API Integration-এর মাধ্যমে dynamic এবং real-time web application তৈরির অভিজ্ঞতাও রয়েছে।

ভার্সন কন্ট্রোল এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আমি Git ও GitHub ব্যবহার করি, যা আমাকে clean workflow বজায় রাখা, code tracking এবং collaborative development-এ আরও দক্ষ করে তোলে।

নতুন প্রযুক্তি শেখা এবং নিজেকে আপডেট রাখা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিয়মিতভাবে আমার স্কিল উন্নত করার চেষ্টা করি এবং আধুনিক ওয়েব ডেভেলপমেন্ট ট্রেন্ড সম্পর্কে সচেতন থাকি। আমার লক্ষ্য একজন দক্ষ Full-stack Developer হওয়া এবং এমন প্রজেক্টে কাজ করা যা বাস্তব জীবনের সমস্যার কার্যকর সমাধান প্রদান করে এবং মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

ক্লিন ও আধুনিক কোড
পিক্সেল-পারফেক্ট রেসপন্সিভ ডিজাইন
ব্যবহারকারী-কেন্দ্রিক পদ্ধতি

আমার দক্ষতা

HTML5 95%
CSS3 95%
JavaScript 95%
React.js 85%
Tailwind CSS 92%
Firebase 90%
REST API 85%
API Integration 85%
Responsive Design 95%
Git & GitHub 95%
HTML5
CSS3
JavaScript
React
Tailwind
Firebase
REST API
API Integration
Responsive
Git
GitHub
UI / UX
SEO
Figma
Web Performance Optimization

আমার প্রজেক্ট

Nakla Sherpur Blood Bank Logo

নকলা শেরপুর ব্লাড ব্যাংক

নকলা-শেরপুর এবং এর আশেপাশের এলাকায় কারো যখন জরুরি রক্তের প্রয়োজন হয়, তখন যাতে দ্রুত উপযুক্ত রক্তদাতার সাথে যোগাযোগ করা যায়, এই লক্ষ্য নিয়েই এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। আপনার প্রয়োজনীয় ব্লাড গ্রুপ সিলেক্ট করলেই কাছের ডোনারদের তথ্য দেখতে পাবেন। এক ক্লিকে সরাসরি ফোন করা যাবে। রক্তদাতা হিসেবে রেজিস্ট্রেশন করার সুবিধাও রয়েছে।

প্রজেক্ট দেখুন
Polytechnic AI Logo

পলিটেকনিক AI

পলিটেকনিক শিক্ষার্থীদের পড়াশোনা, প্র্যাকটিক্যাল কাজ ও সমস্যা সমাধান সহজ করার লক্ষ্য নিয়ে তৈরি Polytechnic AI 🎯 এই প্রজেক্টটি তৈরি করা হয়েছে বিশেষভাবে পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য, যাতে তারা : সহজে প্রশ্নের উত্তর পেতে পারে প্র্যাকটিক্যাল ও থিওরি সাহায্য নিতে পারে এবং পড়াশোনা আরও সহজভাবে করতে পারে

প্রজেক্ট দেখুন
Cover Page Generator Logo

পলিটেকনিক কভার পেজ জেনারেটর

এটি একটি আধুনিক ও সহজ অনলাইন টুল, যেখানে পলিটেকনিকের শিক্ষার্থীরা খুব সহজেই তাদের নিজস্ব তথ্য দিয়ে সুন্দর, প্রফেশনাল এবং প্রিন্ট-রেডি অ্যাসাইনমেন্ট/জব কভার পেজ তৈরি করতে পারবে। সরাসরি PDF ফরম্যাটে ডাউনলোড করে প্রিন্ট করা যাবে।

প্রজেক্ট দেখুন
Polytechnic CGPA Calculator Logo

পলিটেকনিক CGPA ক্যালকুলেটর

সহজেই আপনার পলিটেকনিক CGPA হিসাব করুন। BTEB-এর সর্বশেষ প্রবিধান অনুযায়ী তৈরি আমাদের নির্ভুল এবং আধুনিক ক্যালকুলেটর। এর মাধ্যমে আপনার একাডেমিক ফলাফলের নির্ভরযোগ্য হিসাব পাওয়া যাবে খুব দ্রুত।

প্রজেক্ট দেখুন
বাজার লিস্ট Logo

বাজার লিস্ট

বাজার লিস্ট একটি সহজ ও স্মার্ট শপিং লিস্ট অ্যাপ, যেখানে আপনি আপনার দৈনন্দিন বাজারের সব প্রয়োজনীয় জিনিস এক জায়গায় লিখে রাখতে পারবেন। এতে কাঁচা বাজার, মুদি, কাপড়চোপড়সহ বিভিন্ন ক্যাটাগরিতে আলাদা লিস্ট তৈরি করা যায়। বাজারে গিয়ে যেগুলো কিনে ফেলেছেন সেগুলোতে Tick দিলে সেটি Completed হয়ে যাবে, ফলে সহজেই বুঝতে পারবেন আর কোনগুলো ক্রয় করা বাকি আছে।

প্রজেক্ট দেখুন
আমার হিসাব Logo

আমার হিসাব

আমার হিসাব একটি সহজ, সুন্দর এবং ব্যবহারবান্ধব Expense Tracker App যেখানে আপনি আপনার মাসিক আয়, খরচ, অবশিষ্ট টাকা এবং Category অনুযায়ী ব্যয়ের হিসাব এক নজরে দেখতে পারবেন। অ্যাপটি সম্পূর্ণ অফলাইনে কাজ করে।

Playstore Link
Mahir Resize Logo

মাহির রিসাইজ

মাহির রিসাইজ একটি ফ্রি অনলাইন টুল, যার মাধ্যমে আপনি আপনার ছবি রিসাইজ, ক্রপ, কমপ্রেস এবং ফরম্যাট কনভার্ট (JPG, PNG, PDF) করতে পারবেন। কেন এটি সেরা ? পুরো নিরাপত্তা : আপনার ছবি কোনো সার্ভারে আপলোড হয় না, প্রসেসিং হয় সরাসরি আপনার ডিভাইসে। প্রাইভেসি : আমরা কোনো তথ্য জমা রাখি না বা ট্র্যাক করি না। সহজ ও দ্রুত : কোনো ঝামেলা ছাড়াই দ্রুত পাসপোর্ট সাইজ ফটো বা ছবির সাইজ পরিবর্তন করা যায়। আপনার ছবির গোপনীয়তা বজায় রেখে নিশ্চিন্তে কাজ করুন এখানে।

প্রজেক্ট দেখুন
TikTok Video Downloader Logo

টিকটক ভিডিও ডাউনলোডার

এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই TikTok ভিডিও Full HD কোয়ালিটিতে ডাউনলোড করা যায়। কোনো প্রকার একাউন্ট খুলার করার প্রয়োজন নেই —শুধু ভিডিও লিংক পেস্ট করলেই দ্রুত ভিডিও ডাউনলোড করতে পারবেন। পছন্দের ভিডিও মোবাইল বা কম্পিউটারে সেভ করে পরে অফলাইনে দেখা, শেয়ার করা কিংবা নিজের সংগ্রহে রাখার জন্য এই টুলটি ব্যবহার করা যাবে। দ্রুত, সহজ এবং ব্যবহারবান্ধব অভিজ্ঞতা দেওয়ার জন্যই এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

প্রজেক্ট দেখুন
MN Media Logo

MN মিডিয়া

আমরা আপনার ডিজিটাল সঙ্গী। Frontend, Backend, Mobile App, Graphic Design এবং Data Entry সাপোর্ট দিয়ে আপনার ব্যবসাকে ডিজিটালভাবে এগিয়ে নিতে সাহায্য করি। আধুনিক ডিজাইন ও শক্তিশালী ডেভেলপমেন্ট আমাদের লক্ষ্য।

প্রজেক্ট দেখুন

যোগাযোগ করুন

চলুন একসাথে অসাধারণ কিছু তৈরি করি !

উপরের যেকোনো প্ল্যাটফর্মে সরাসরি মেসেজ করুন